
রাজধানী ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ রোববার (৫ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
সকালের তথ্য অনুযায়ী, ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
এর আগের দিন শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে এবং আগামীকাল ভোর ৫টা ৫২ মিনিটে সূর্যোদয় হবে।