ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ বড় চ্যালেঞ্জ: ডিএনসিসি প্রশাসক

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মে ২০২৬, ১:৪৩ বিকাল

Link Copied!

রাজধানীতে আসন্ন কোরবানির বর্জ্য অপসারণ একটি বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন–এর প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (১২ মে) সকালে গুলশান, বারিধারা ও মিরপুর এলাকায় বর্জ্য পৃথকীকরণ বিন ও পলিব্যাগ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও গির্জায় হলুদ ও সবুজ রঙের বর্জ্য বিন বিতরণ করে সিটি করপোরেশন। পাশাপাশি বর্জ্য সঠিকভাবে ফেলার জন্য নির্দিষ্ট বিন ব্যবহারে জনগণকে উৎসাহিত করা হয়।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বলেন, ময়লা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট ঝুড়িতে ফেলতে হবে। এতে নগর পরিচ্ছন্ন রাখা সহজ হবে এবং বর্জ্য ব্যবস্থাপনাও কার্যকর হবে।

তিনি আরও জানান, নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নাগরিক সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা