ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

রাঙ্গাবালীতে মা ইলিশ রক্ষায় ৫০ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ অক্টোবর ২০২৫, ২:৪২ বিকাল

Link Copied!

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে উপজেলা প্রশাসন। শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে রাত ১১টা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, কোস্ট গার্ড দক্ষিণ জোনোর বিসিজি আউট পোস্ট এর সদস্য ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস জানায়, মা ইলিশ রক্ষায় সকালে আগুন মুখা নদী, বুড়াগৌরাঙ্গ নদী, তেঁতুলিয়া নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অভিযান শুরু করে উপজেলা প্রশাসন। রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার বেহুন্দি ও কারেন্ট জব্দ করা হয়। এসময় ২০ কেজি ইলিশ ও পোনা মাছ উদ্ধার করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো এতিমখানা মাদরাসায় বিতরণ করা হয়। পুড়িয়ে ফেলা জালের অবৈধ বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা সফল করতে সাগর ও নদীতে অভিযান চলবে। এছাড়া যারা অবৈধভাবে মাছ শিকার করতে তৎপর রয়েছে সে সকল অসাধু জেলেদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা