ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাঙামাটিতে বাস উল্টে আহত ১০

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ অগাস্ট ২০২৪, ২:২৩ বিকাল

Link Copied!

খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূইয়াদমে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

দুর্ঘটনা কবলিত গাড়ির নম্বর চট্টমেট্টো জ- ১১-০১০১। যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে রাঙামাটির উদ্দেশে যাচ্ছিল।

পথিমধ্যে ভূইয়াদমে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে যায়। পরে আহতদের হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, ঘিলাছড়ি ভূইয়াদম এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এদিকে এ ঘটনার পর দুর্ঘটনার স্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান।

Facebook Comments Box

আরও পড়ুন

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!