ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অগাস্ট ২০২৫, ১০:৩৫ সকাল

Link Copied!

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের ৭টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা রয়েছে। এর সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি। বুধবার (২০ আগস্ট) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ জন্য এসব জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, এসব এলাকায় দমকা হাওয়া ও বজ্রঝড়ের সময় নৌযান ও ফেরি চলাচলে সতর্কতা অবলম্বন করা জরুরি।

এদিকে আবহাওয়ার আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন সারাদেশেই বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকবে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বা অতি ভারী বৃষ্টিও হতে পারে।

জলবায়ু বিশেষজ্ঞরা মনে করছেন, এ সময় বজ্রপাত ও হঠাৎ ঝোড়ো হাওয়া প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে। তাই উপকূলীয় অঞ্চলের জনগণ এবং নৌযান চলাচলকারী সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া সাবধানতার অংশ হিসেবে স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকার জন্য পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা