ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে নিহত ৪৪

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১:৪৩ বিকাল

Link Copied!

ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও দক্ষিণ-পূর্বাঞ্চলে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। উঁচু ওক গাছ উপড়ে পড়ায় বাড়িঘর ছিন্নভিন্ন হয়ে গেছে। উদ্ধারকর্মীরা বন্যার পানি থেকে মানুষকে বাঁচাতে ব্যাপক কার্যক্রম শুরু করেছে। নিহতদের মধ্যে তিনজন দমকলকর্মীও রয়েছেন। এক নারী ও তার এক মাস বয়সী যমজ সন্তান এবং ৮৯ বছর বয়সী এক নারীর বাড়ি উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হিসাব অনুযায়ী, ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

ক্যাটাগরি ৪ মাত্রার হারিকেনটির আঘোতে জর্জিয়ার দক্ষিণাঞ্চলের কয়েকটি হাসপাতালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গভর্নর ব্রায়ান কেম্প বলেছেন, কর্তৃপক্ষকে ধ্বংসাবশেষ পরিষ্কার করতে এবং রাস্তা সচল করতে চেইনসো ব্যবহার করতে হয়েছিল।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফ্লোরিডার গ্রামীণ বিগ বেন্ড এলাকার একটি জনবহুল অঞ্চলে আঘাত হানার সময় ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল (২২৫ কিলোমিটার)।

এই দুর্যোগে দেড় হাজার কোটি থেকে ২৬ বিলিয়ন ডলারের সম্পত্তির ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছে মুডি’স অ্যানালিটিকস।

ধ্বংসাযজ্ঞটি উত্তর-পূর্ব টেনেসি পর্যন্ত কয়েকশ’ মাইল পর্যন্ত বিস্তৃত হয়েছিল। এর ফলে ৫৪ জনকে ইউনিকোই কাউন্টি হাসপাতালের ছাদে নেওয়ার পর সেখান থেকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়। যা একটি ‘বিপজ্জনক উদ্ধার পরিস্থিতি’র প্রকাশ। শুক্রবার বিকাল পর্যন্ত সবাইকে উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে আর কাউকে রাখা হয়নি বলে জানিয়েছে ব্যালাড হেলথ।

নর্থ ক্যারোলাইনার ন্যাশ কাউন্টিসহ কয়েকটি এলাকায় টর্নেডো আঘাত হেনেছে, যাতে চারজন গুরুতর আহত হয়েছেন।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি বেঁচে যাওয়া ব্যক্তিদের জন্য প্রার্থনা করছেন এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান ওই এলাকায় যাচ্ছেন। সংস্থাটির দেড় হাজারের বেশি কর্মী মোতায়েন করেছে এবং তারা সকালে ৪০০ জনকে উদ্ধার করতে সহায়তা করেছেন।

কর্মকর্তারা আটকে পড়া লোকজনকে উদ্ধারকারীদের আহ্বান জানাতে এবং বন্যার পানিতে চলাচল না করার আহ্বান জানিয়ে সতর্ক করেছেন। কারণ, নর্দমা, ধারালো বস্তু এবং অন্যান্য ধ্বংসাবশেষ তাদের জীবনের জন্য বিপজ্জনক হতে পারে।

হেলেনের প্রভাবে চলতি সপ্তাহে মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের কিছু অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, রাস্তাঘাট প্লাবিত হয়েছে এবং গাছ উপড়ে পড়েছে। এছাড়া পশ্চিম কিউবার দুই লাখেরও বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গত ১ জুন শুরু হওয়া হেলেন আটলান্টিক হারিকেন মৌসুমের অষ্টম নামকরণ করা ঝড়। রেকর্ড উষ্ণ সমুদ্রের তাপমাত্রার কারণে এ বছর গড়ের চেয়ে বেশি মৌসুমের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা