ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যশোরে ট্রাকের চাপায় যুবক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ অগাস্ট ২০২৪, ৫:২১ বিকাল

Link Copied!

যশোর-ঝিনাইদহ মহাসড়কের পালবাড়ি ভাস্কর্যের মোড়ে বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন সজীব হোসেন। এ সময় বেনাপোলগামী ট্রাকের নিচে পড়ে আহত হন সজীব। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

রবিবার (২৫ আগস্ট) সকাল ৮টায় জেলা শহরের ঝিনাইদহ মহাসড়কের পালবাড়ি ভাস্কর্যের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব (২৪) সদর উপজেলার বোলপুর গ্রামের জাফর হোসেনের ছেলে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল ৮টায় যশোর-ঝিনাইদহ মহাসড়কের পালবাড়ি ভাস্কর্যের মোড়ে বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন সজীব হোসেন। এ সময় বেনাপোলগামী ট্রাকের নিচে পড়ে আহত হন সজীব। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটক করা হয়েছে। ঘাতক ট্রাকটি থানা হেফাজতে রাখা আছে। আটক ট্রাকচালক শান্ত ঝিনাইদহ সদরের পাগলা কানাই গ্রামের মৃত শরাফত আলীর ছেলে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

Facebook Comments Box

আরও পড়ুন

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!