ঢাকাসোমবার , ৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

সিগারেটের দাম বেড়েছে যত টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুন ২০২৪, ১১:১২ সকাল

Link Copied!

নিম্ন স্তরের ১০ শলাকা সিগারেটের দাম মাত্র ৫ টাকা বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতি শলাকায় বৃদ্ধি মাত্র ৫০ পয়সা। নিম্ন স্তরে সম্পূরক শুল্কের হার ৫৮ শতাংশ থেকে ৬০ শতাংশ করা হয়েছে। এছাড়া মধ্যম স্তরে ১০ শলাকা সিগারেটের মূল্য মাত্র ৩ টাকা বাড়িয়ে ৭০ টাকা এবং উচ্চ স্তরে ৭ টাকা বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে। অন্যদিকে অতিউচ্চ স্তরে ১০ শলাকার মূল্য ১০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা করা হয়েছে এ প্রস্তাব নির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করার সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

অর্থমন্ত্রী বলেন, সিগারেট মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি পণ্য। এ জাতীয় ক্ষতিকর পণ্যের ব্যবহার কমানো ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে এর ওপর সম্পূরক শুল্কের হার ৬৫ শতাংশের পরিবর্তে ৬৬ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।

বাংলাদেশে সিগারেটে কর হার বাড়ানোর ক্ষেত্রে একই সঙ্গে চার স্তরের কর হার বৃদ্ধি নজরবিহীন ঘটনা। জাতীয় রাজস্ব বোর্ডের এ সিদ্ধান্তের ফলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

২-৫ দিনের মধ্যে কমতে পারে কাঁচামরিচের দাম: কৃষিমন্ত্রী

দেশজুড়ে আরও ৫ দিন বৃষ্টি, কয়েক বিভাগে ভারী বর্ষণের আভাস

বরগুনায় অটোরিকশার চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ

পর্যটন খাতকে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি করতে কাজ করছে সরকার

আগস্টে যেমন থাকবে দেশের আবহাওয়া

ধূমপান করছেন? যেসব উপসর্গ দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যাবেন

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারীদের জন্য বড় বিনিয়োগ সরকারের

গ্যাস সংকটে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

বৃষ্টিতে ভিজে শুরু কর্মদিবস, দুর্ভোগে ঢাকার পথচারী

কক্সবাজারসহ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতের আহ্বান পর্যটনমন্ত্রীর

মিঠা পানির মাছে এগিয়ে রাজশাহী, প্রতিদিন বিক্রি প্রায় ২০ কোটি টাকা