ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ময়মনসিংহে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৪

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ ডিসেম্বর ২০২৩, ৫:১২ বিকাল

Link Copied!

ময়মনসিংহে বালুবাহী ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৪ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিং এলাকায় একটি ট্রাক রেললাইনের ওপরে উঠে যায়। একই সময় চলে আসে বলাকা কমিউটার ট্রেন। ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।

এ ঘটনার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। পরে রিলিফ ইঞ্জিনের সহায়তায় ট্রেনটি সড়ক থেকে সরিয়ে নিলে বাস চলাচল স্বাভাবিক হয়। তবে, ময়মনসিংহ-জারিয়া রুটে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এখনো নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩