ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মে মাসেই শতবর্ষের রেকর্ড ভেঙে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে মুম্বাই

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ মে ২০২৫, ১১:০৫ সকাল

Link Copied!

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ২০২৫ সালের মে মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যা গত ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) এক বিবৃতিতে জানিয়েছে, এ মাসে শহরটিতে ৪৩৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইএমডির কোলাবা শাখা জানিয়েছে, ১৯১৮ সালের পর এই প্রথম মে মাসে এত বিপুল পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ওই বছর মে মাসে ২৫৭.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল।

সাধারণত জুন মাসের মাঝামাঝি সময়ে মুম্বাইয়ে বর্ষা মৌসুম শুরু হয়। তবে এবার ২৫ মে থেকেই আগাম বর্ষা এসেছে। আইএমডির মুম্বাই শাখার প্রধান নির্বাহী শুভাঙ্গী ভুট্টে জানান, আবহাওয়ার এমন অস্বাভাবিক আচরণ মুম্বাইয়ের জন্য বিরল ঘটনা।

আরব সাগরের তীরে অবস্থিত মুম্বাই এমনিতেই ভারতের অন্যতম বৃষ্টিপ্রবণ শহর। কিন্তু এবারের বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রোববার ও সোমবার টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। নগরবাসী পড়েছেন সীমাহীন দুর্ভোগে।

এদিকে আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় আইএমডি মুম্বাই ও আশপাশের এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা