ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মেহেরপুরে অটোরিকশার ধাক্কায় কলেজের প্রদর্শক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জুলাই ২০২৪, ১২:৪২ বিকাল

Link Copied!

ওহিদুল ইসলাম তার ঈদগাহ পাড়ার বাড়ি থেকে হেটে শহরের বড় বাজার এলাকায় যাচ্ছিলেন। টি অ্যান্ড টি মোড়ের কাছে পৌঁছালে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের বড় বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ওহিদুল ইসলাম (৫০) মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রদর্শক ও গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে। তিনি মেহেরপুর শহরের ইদগাহ পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, ওহিদুল ইসলাম তার ঈদগাহ পাড়ার বাড়ি থেকে হেটে শহরের বড় বাজার এলাকায় যাচ্ছিলেন। টি অ্যান্ড টি মোড়ের কাছে পৌঁছালে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি কনি মিয়া জানান, নিহত কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া অটো চালককে আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার