ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু ৩১ ডিসেম্বর

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ ডিসেম্বর ২০২৩, ৪:৩৪ বিকাল

Link Copied!

আগামী ৩১ ডিসেম্বর চালু হবে মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন। এর মাধ্যমে এমআরটি ৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হবে। দিনে এক লাখ ৩০ থেকে এক লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মেট্রোরেলের ট্রেনে ভ্রমণ করছেন।

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএল কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে তিনি জানান, গত বছর থার্টি ফাস্টের রাতে উড়ানো ফানুসের কারণে মেট্রোরেলের ক্যাটানারিতে পড়ে মেট্রোরেলের ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছিল। তাই এবার ফানুস উড়ানো বন্ধের ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। মেট্রোরেলের লাইনের দুই পাশে এক কিলোমিটার এলাকায় ফানুস উড়ানো বন্ধের অনুরোধ জানিয়েছেন এম এ এন ছিদ্দিক।

এর আগে ১৩ ডিসেম্বর থেকে ১৩ ও ১৪ তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হয়।

ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছেন, ৩১ ডিসেম্বর থেকে সব স্টেশন চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন আগের মতেই সকাল সাতটা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আগামী তিন মাসের মধ্যে এ অংশে ট্রেন দিয়াবাড়ী-আগারগাও অংশের মতো রাত পর্যন্ত চলবে।

ভিড়ের কারণে দুই থেকে পাঁচ শতাংশ যাত্রী পিক আওয়ারে ট্রেনে উঠতে পারছেন না বলে জানিয়েছেন এম এ এন ছিদ্দিক। এ জন্য ট্রেনে উঠানামার নিয়ম মানতে অনুরোধ জানিয়েছেন তিনি।

ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, কাওরানবাজার স্টেশনে প্রবেশ ও বহির্গমনের সব পথ এখনো নির্মিত হয়নি। শাহবাগে একটি লিফটের কাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। বঙ্গবন্ধু শেখ মুজিব স্পেশালাইজ হাসপাতালে রোগীদের উঠানামায় র্যাম্প নির্মাণ করা হবে। ফার্মগেটের ফুটওভার ব্রিজের সঙ্গে ওয়াকওয়ে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু