
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামে জোয়ারের পানিতে ভেসে গেছে প্রায় শতাধিক গরু। শুক্রবার (২৩ মে) বিকালে খাল পার হওয়ার সময় হঠাৎ পানির তোড়ে ও কচুরিপানার চাপে এ ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ৩৬টি মৃত গরু উদ্ধার করা হয়েছে, এখনো নিখোঁজ প্রায় ৬৫টি।
স্থানীয় কৃষকদের দাবি, এতে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। কৃষক মহসিন বলেন, “আমি নিঃস্ব হয়ে গেছি।” প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।