ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে কারখানা শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১:০৫ বিকাল

Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন (৩০) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ডাউন লাইনে।

নিহত মহিউদ্দিন উপজেলার ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের মোস্তফা মাস্টার বাড়ির আজিজুল হকের ছেলে। তিনি স্থানীয় একটি শিল্পকারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে মহিউদ্দিন আপ ও ডাউন লাইনের দুই দিক থেকে আসা ট্রেন লক্ষ্য করে এক লাইন পার হন, কিন্তু আরেক দিক থেকে আসা ট্রেনকে দেখতে পাননি। এতে দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

পরে ঘটনাস্থলে পৌঁছায় জোরারগঞ্জ থানা পুলিশ এবং সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের ইনচার্জ আশরাফ সিদ্দিকী জানান, খবর পেয়ে আমরা মৃতদেহ উদ্ধার করেছি। মোবাইলের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা এসে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র