ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মিরপুরে পানি উন্নয়ন বোর্ডের অভিযানে ১০০ একর জায়গা উদ্ধার

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ মে ২০২৫, ১১:২৬ সকাল

Link Copied!

রাজধানীর মিরপুরের গোড়ান-চটবাড়ি পন্ডিং এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে পরিচালিত অভিযানে প্রায় ১০০ একর জমি দখলমুক্ত করা হয়েছে। বুধবার (২১ মে) সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

অভিযানে পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য অধিগ্রহণকৃত জমি—বিশেষ করে মিরপুর বেড়িবাঁধ এলাকায়—দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল ও স্থাপনা গড়ে তোলার অভিযোগ ছিল।

এ অভিযানে চেইনেজ কিমি ৮.৫০ (পঞ্চবটি) থেকে কিমি ১৪.০০ (গোরানচটবাড়ি ৮ ভেন্ট রেগুলেটর) পর্যন্ত বিস্তৃত এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। উচ্ছেদের আওতায় আসে বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান ও বানিজ্যিক স্থাপনা। এর মধ্যে রয়েছে মাইশা কনস্ট্রাকশন লিমিটেড, করিম রেডিমিক্স, এবিসি রেডিমিক্স, শেল, সাদী ফিলিং, জ্যাক বাংলাদেশ, পাথ বিল্ডার্স, আমিন মোহাম্মদ গ্রুপ, ঢাকা বোট ক্লাব, তুরাগ রিক্রিয়েশন সেন্টার, এনডিই রেডিমিক্স প্লান্ট-২ সহ বিরুলিয়া এলাকার বেশ কিছু দোকানপাট ও অবৈধ স্থাপনা।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বন্যা নিয়ন্ত্রণ এবং পানি ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে এসব জমি পুনরুদ্ধার করা অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

মহানগরীর জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ডের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জনস্বার্থে সংস্থাটি দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা