ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৪

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ সকাল

Link Copied!

মিয়ানমারে ঘূর্ণিঝড় ইয়াগি ও বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৪ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৮৯ জন।

মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের এক প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে নাইপিদো তাও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৬৪ জন, মান্দালয় অঞ্চলের ১৩৪ জন, শান প্রদেশের ৭৮ জন, কায়িন প্রদেশের পাঁচজন, বাগো অঞ্চলের দুজন এবং আইয়ারওয়াদি অঞ্চলের একজন রয়েছেন।

বন্যায় দেশটির ৯টি অঞ্চল ও প্রদেশের অর্ধশতাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশটির প্রায় ১৬ শতাংশ। বন্যায় ২ হাজার ১৪৯টি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত, ৩ হাজার ৪৫৫টি আংশিক এবং ৫৪৬টি স্কুল পানিতে তলিয়ে গেছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৫৩৩টি সড়ক ও সেতু, ২ হাজার ৪৮৯টি বিদ্যুতের খুঁটি এবং ৯৯টি যোগাযোগ টাওয়ার ধ্বংস হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৬৪৩ জন মানুষ। ধ্বংস হয়েছে ৭ লাখ ৩৫ হাজার ৪৬১ একর ফসলের খেত এবং ১ লাখ ৪৪ হাজার ৯৯৮টি গবাদি পশুর মৃত্যু হয়েছে।

গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ছিল এই বন্যা। রাতের বেলা ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল হতাহতের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে।

স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল জানায়, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিষ্কার করতে, স্বাস্থ্যসেবা, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করতে স্থানীয় কর্তৃপক্ষ, উদ্ধার সংস্থা এবং বাসিন্দারা একসঙ্গে কাজ করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা