ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মিয়ানমারে বিস্ফোরণের শব্দ, আতঙ্কে সীমান্তবর্তী জনপদ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ নভেম্বর ২০২৪, ১:৫৪ বিকাল

Link Copied!

কক্সবাজার টেকনাফ সীমান্ত উপজেলা ৩০ কিলোমিটার জুড়ে রাতভর মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পায় সীমান্তে বসবাসকারীরা। নাফ নদীর ওপার থেকে টেকনাফ সীমান্ত এলাকাজুড়ে থেমে থেমে ভেসে আসছে মর্টারশেল বিস্ফোরণের বিকট আওয়াজ। এতে সীমান্তের বাসিন্দাদের মাঝে আবার নতুন করে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (২ নভেম্বর) রাত থেকে টেকনাফ, উপজেলার পৌরসভা, হ্নীলা, জাদিমুড়া, দমদমিয়া, নাইট্যংপাড়া, পৌরসভার জালিয়াপাড়া, নাজিরপাড়া, সাবরাং, শাহপরীর দ্বীপসহ নাফ নদীর মোহনা সীমান্ত থেকে ভেসে আসছে বিস্ফোরণের বড় বড় বিকট শব্দ।

সীমান্তের বাসিন্দারা বলছে, কয়েকদিন বন্ধ থাকার পর আবারও বড় ধরনের মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। কাঁপছে সীমান্তের বাড়ি ঘর।

টেকনাফ নাইট্যংপাড়া বাসিন্দারা বলেন, ‘মিয়ানমার সীমান্ত থেকে রাতভর পর পর ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ। মনে হচ্ছে মর্টারশেল বোমার আওয়াজ।’ তারা বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তর থেকে ৫-১০ মিনিট পরপর মর্টারশেল বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে। ফলে আমরা সারারাত না ঘুমিয়ে বসে থেকে কাটিয়েছি। কিছুদিন বন্ধ থাকলেও আজকে সারারাত থেমে থেমে বিস্ফোরণ হচ্ছে। রাত ৯ থেকে বিকট শব্দ শুরু হয়েছে।’

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে কোনো রোহিঙ্গা নাগরিক যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, ‘শনিবার রাত সাড়ে ৯টার পর থেকে মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে। সীমান্তের বাসিন্দারা আমাকে জানিয়েছে। সারারাত থেমে থেমে বিকট শব্দ শোনা যাচ্ছে। আমার বাড়ি থেকেও বিকট শব্দ শুনতে পাওয়া যায়।’

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা