ঢাকাসোমবার , ৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

মিঠা পানির মাছে এগিয়ে রাজশাহী, প্রতিদিন বিক্রি প্রায় ২০ কোটি টাকা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ অগাস্ট ২০২৬, ১০:১৮ সকাল

Link Copied!

স্থানীয় চাহিদা পূরণ করে এখন দেশের অন্তত ২৫টি জেলায় মিঠা পানির মাছ সরবরাহ করছে রাজশাহী বিভাগ। রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদনে উত্তরাঞ্চলের এ বিভাগ দেশের অন্যতম প্রধান মৎস্য উৎপাদন অঞ্চলে পরিণত হয়েছে। পাশাপাশি ভারতেও নিয়মিত প্রক্রিয়াজাত ও পাবদা মাছ রপ্তানি হচ্ছে।

রাজশাহী বিভাগীয় মৎস্য দপ্তর জানিয়েছে, বিভাগের আটটি জেলায় মোট ৪ লাখ ৪৯ হাজার ৬৫৩টি পুকুরে মাছ চাষ হচ্ছে। এ খাতে প্রায় ১ লাখ ৬৫ হাজার মানুষ সরাসরি যুক্ত এবং বছরে ৫ লাখ মেট্রিক টনের বেশি মাছ উৎপাদিত হয়। স্থানীয় চাহিদা মেটানোর পর প্রায় ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন মাছ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। এতে প্রায় ৩ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

মৎস্য কর্মকর্তারা জানান, কার্প জাতীয় মাছ উৎপাদনে নাটোর ও নওগাঁ জেলা শীর্ষে রয়েছে। প্রতিদিন রাজশাহী থেকে পাঁচ শতাধিক ট্রাকে জীবন্ত মাছ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। শুধু রাজশাহীর পবা উপজেলার পারিলা গ্রাম থেকেই প্রতিদিন প্রায় ৫০ ট্রাক মাছ ঢাকা ও অন্যান্য জেলায় যায়।

স্থানীয় ব্যবসায়ী মোশাররফ হোসেন জানান, বিশেষ জলীয় পদ্ধতিতে অক্সিজেনযুক্ত পানিতে জীবন্ত মাছ পরিবহন করায় ভালো দাম পাওয়া যাচ্ছে। একটি ট্রাকে প্রায় ১ হাজার ২০০ কেজি মাছ ঢাকায় নিয়ে প্রায় ৩ লাখ টাকায় বিক্রি করা সম্ভব।

সংশ্লিষ্টরা বলছেন, জীবন্ত মাছ সরবরাহের বিশেষ ব্যবস্থার কারণে রাজশাহীর মাছের চাহিদা দিন দিন বাড়ছে। বর্তমানে রাজশাহী থেকে প্রতিদিন গড়ে প্রায় ২০ কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হচ্ছে। কৃষকরাও প্রচলিত ফসলের তুলনায় বেশি লাভের আশায় বাণিজ্যিকভাবে মাছ চাষে ঝুঁকছেন।

মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, প্রচলিত কার্প জাতীয় মাছের পাশাপাশি এখন পাবদা, শিং, কই ও মাগুরের মতো দেশীয় প্রজাতির বাণিজ্যিক চাষও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজশাহী থেকে নিয়মিত ভারতে পাবদা মাছ রপ্তানি হচ্ছে।

চাষিদের দক্ষতা বাড়াতে প্রতিবছর দেড় হাজারের বেশি মৎস্যচাষিকে আধুনিক মাছ চাষ ও নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তবে মাছের খাদ্য ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে বলে জানিয়েছেন চাষিরা। তারা খাদ্যের দাম নিয়ন্ত্রণ এবং সরকারি প্রণোদনা বাড়ানোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হতে পারে: ডিজি

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

চীনে বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ২৫, আহত ২৩

ওপেক প্লাসের তেল উৎপাদন আরও বাড়তে পারে সেপ্টেম্বরে

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া