ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ অগাস্ট ২০২৪, ১০:৫৭ সকাল

Link Copied!

মাগুরা-ফরিদপুর সড়কের মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী এলাকায় তিন বন্ধু আরাফাত, বাধন ও রমজান মোটরসাইকেল করে মাগুরার শ্রীপুরের ওয়াপদা এলাকায় যাচ্ছিলেন। এমন সময় ট্রাকচাপায় অরাফাত ঘটনাস্থলে নিহত হন। বাঁধন ও রমজানকে মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতির কারণে তাদের ফরিদপুর মেডিকেলে পাঠানো হলে পথে বাঁধনের মৃত্যু হয়।

শনিবার (৩ আগস্ট) মাগুরার শ্রীপুরের ওয়াপদা এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় রমজান নামে অপর বন্ধু আহত হয়েছেন। আহত রমজানকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার শ্যাওলাডাঙ্গা গ্রামের ফিরোজ আলমের ছেলে আরাফাত (১৬) এবং ছোনপুর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে বাঁধন (১৫)।

মাগুরা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, তিন বন্ধু আরাফাত, বাধন ও রমজান মোটরসাইকেল করে মাগুরার শ্রীপুরের ওয়াপদা এলাকায় যাচ্ছিলেন। এমন সময় ট্রাকচাপায় অরাফাত ঘটনাস্থলে নিহত হন। বাঁধন ও রমজানকে মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতির কারণে তাদের ফরিদপুর মেডিকেলে পাঠানো হলে পথে বাঁধনের মৃত্যু হয়। ট্রাকটির চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার