ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মহেন্দ্র খাল দখলে জলাবদ্ধতা, দুর্ভোগে লাখো মানুষ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুলাই ২০২৫, ১০:৪৮ সকাল

Link Copied!

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মহেন্দ্র খাল। এই খালটি ২০ কিলোমিটার এলাকার অধিকাংশ দখল হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার লাখো মানুষ। বেশি দখল হয়েছে উপজেলার হাসনাবাদ এলাকায়। এখানে খালের উপর গড়ে উঠেছে ৫ তলা মার্কেটসহ অসংখ্য অবকাঠামো।

খালটিতে কেউ আবার আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ ধরছেন, কেউ চাষ করছেন মাছ। অবৈধ অবকাঠামো ভাড়া দিয়ে দখলবাজরা সুবিধা নিচ্ছেন। এতে বৃষ্টি ও বর্ষায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতার। এই জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের বাড়ি ঘর, মাছের ঘের এবং ফসলি মাঠ পানিতে ভেসে যাচ্ছে। খালের অবৈধ স্থাপনা ও বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার শরীফপুর এলাকার ডাকাতিয়া নদী থেকে খালটি উৎপন্ন হয়েছে। সেটি উপজেলার হাসনাবাদ হয়ে বিপুলাসার এলাকার নদনা খালে মিলিত হয়েছে। খালের বিভিন্ন এলাকা ভরাট হয়ে গেছে। কোথাও কোথাও বাড়িঘর ও দোকান গড়ে তোলা হয়েছে।

স্থানীয় জামাল হোসেন বলেন, উপজেলার অধিকাংশ খাল দখল হয়ে গেছে। ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারি প্রতিষ্ঠানও খাল ভরাট করছে। প্রচলিত বিধান অনুযায়ী নৌকা ঘাট, হালট, পথঘাট লিজ বা ইজারা দেওয়ার সুযোগ নেই। সেটিও নকল কাগজপত্র তৈরি করে লিজ দেওয়া হচ্ছে।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, এই উপজেলার জলাবদ্ধতা একটি বড় সমস্যা। এতে ফসল উৎপাদন বিঘ্নিত হয়। তার উল্লেখযোগ্য কারণ খাল দখল। খালগুলোর অবৈধ দখলদার উচ্ছেদে আমরা কাজ করছি। আশা করছি সবাই আন্তরিক হলে এই দখল প্রতিরোধ করা সম্ভব হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা