ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মহখালীতে রেললাইন অবরোধ, ঢাকা থেকে ট্রেন চলাচল বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুলাই ২০২৪, ৩:১৯ বিকাল

Link Copied!

সড়কের মতো রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফলে কমলাপুরে রেলস্টেশনে কোনো ট্রেন ঢুকছে না, বেরও হতে পারছে না। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর থেকে মহাখালীর রেরলাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। কমলাপুর থেকে ট্রেন ছেড়ে না যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এদিকে, কোটা সংস্কার এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বেলা ১১টার পর থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর রামপুরা-বিশ্বরোড সড়কের নতুনবাজার, মেরুলবাড্ডা, বনানী, সায়েন্সল্যাব মোড়, আশুলিয়া-গাবতলী-ধউর, মিরপুর-১০, যাত্রাবাড়ী ধনিয়া কলেজের সামনের সড়ক অবরোধ রেখেছেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে হেঁটেই গন্তব্যস্থলে যাচ্ছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার