রাজধানীর মতিঝিলের সাদেক হোসেন খোকা রোডে উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে প্রশাসন। রোড নং- ২, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ এলাকায় পরিচালিত এই অভিযানের পর সেখানে পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এ সময় সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকাটি অবৈধ দখল ও অস্থায়ী স্থাপনায় দখল হয়ে ছিল। নগরবাসীর জন্য উন্মুক্ত সবুজ স্থান তৈরির লক্ষ্যে এখানে পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্ছেদ শেষে দ্রুত সময়ের মধ্যে পার্ক নির্মাণের কাজ শুরু করা হবে, যাতে এলাকাবাসী একটি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ উপভোগ করতে পারেন।


