ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে সমাবেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ অগাস্ট ২০২৪, ৩:৫০ বিকাল

Link Copied!

কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র সমাজ। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে এ সমাবেশ করে তারা। এসময় তারা টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান শেষে বক্তব্য দেন।

সমাবেশ শেষে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে বিক্ষোভ মিছিল করে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলেন তারা। এসময় স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলতে গেলে তার অফিস তালাবদ্ধ পাওয়া যায়।

সমাবেশে বক্তারা বলেন, ভৈরব জংশন স্টেশনটিতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ পূর্বাঞ্চলীয় রেলপথে প্রতিদিন ১৮টি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। দুঃখজনক হলেও সত্যি এসব ট্রেনের সবগুলো টিকিটই কালোবাজারিদের হাতে চলে যায়। ফলে ৮৫ টাকার টিকিট ৩০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে যাত্রীদের। তাই আজকের পর থেকে এই স্টেশনে যেন টিকিট কালোবাজারি না হয় এর জন্য কালোবাজারিদের সর্তক করা হয়। আলোচনায় অংশ নেন আরাফাত ভূঁইয়া, আজারুল ইসলাম রিদম, সিদরাতুল রশিদ পিয়াল।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার