ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

ভূমিকম্পে কাঁপল দক্ষিণ মেক্সিকো উপসাগর, আতঙ্ক ফ্লোরিডায়

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুন ২০২৬, ১০:৩১ সকাল

Link Copied!

এশিয়ার বিভিন্ন দেশে সাম্প্রতিক ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার কিউবা উপকূলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণাঞ্চলসহ আশপাশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার।

সোমবার কিউবার পশ্চিম উপকূলসংলগ্ন দক্ষিণ মেক্সিকো উপসাগরে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে এনবিসি নিউজ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কিউবার মানতুয়া শহরের পশ্চিম-উত্তর-পশ্চিমে প্রায় ৬৪ দশমিক ৯ মাইল দূরে।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, এ ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করার প্রয়োজন নেই এবং সুনামির আশঙ্কাও নেই।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের সময় ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র হালকাভাবে দুলছিল।

ফ্লোরিডার পাম বিচ এলাকার এক বাসিন্দা টিকটকে পোস্ট করা ভিডিওতে জানান, তিনি কম্পন অনুভব করেছেন। ভিডিওতে একটি গাছকে দুলতে দেখা যায়।

অন্যদিকে ফ্লোরিডার হলিউড শহরের এক বাসিন্দা জানান, তিনি বাসার সোফায় বসে থাকার সময় ভূমিকম্পের কম্পন টের পান।

মায়ামি বিচ ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এদিকে প্রতিবেশী মেক্সিকোর বিভিন্ন এলাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। প্লায়া দেল কারমেন এলাকার এক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সবকিছুই কাঁপছিল।’

তিনি জানান, প্রায় এক মিনিট ধরে প্রবল কম্পন অনুভূত হয়েছে এবং পুরো সময়টিতে তিনি আতঙ্কের মধ্যে ছিলেন।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট