ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভারতের ‘চিকেনস নেক’ করিডোরে ৪০ কিমি ভূগর্ভস্থ রেললাইন স্থাপন

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১২ বিকাল

Link Copied!

ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা ‘চিকেনস নেক’ করিডোরে খুব শিগগিরই ৪০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেললাইন স্থাপন করা হবে। সোমবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা দেন।

শিলিগুড়ি করিডোরের সবচেয়ে সরু অংশ মাত্র ২০–২৫ কিলোমিটার প্রশস্ত। এটি ভারতের অন্যতম সংবেদনশীল ও কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হয়। করিডোরের আশপাশে রয়েছে নেপাল, ভুটান ও বাংলাদেশ; কয়েকশো কিলোমিটারের মধ্যেই চীনের সীমান্ত।

ভূগর্ভস্থ রেললাইন পশ্চিমবঙ্গের তিন মাইল হাট ও রাঙাপানি স্টেশনের মধ্যে বিস্তৃত হবে। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (এনএফআর) জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানান, “নিরাপত্তার দিক থেকে এই ভূগর্ভস্থ অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।” রেললাইন বাগডোগরার দিকে যাবে, যা ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ।

রেললাইনগুলো সমতল ভূমি থেকে ২০–২৪ মিটার গভীরে স্থাপন করা হবে। বিদ্যমান দুই লেনের রেললাইনকে চার লেনে উন্নীত করা হবে। সব মিলিয়ে এই কৌশলগত করিডোরে মোট ছয়টি রেললাইন থাকবে-িচারটি মাটির উপরে, দুটি মাটির নিচে।

কেন্দ্রীয় বাজেটের বরাদ্দ নিয়ে বৈষ্ণব বলেন, “উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা এই করিডোরের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে যোগাযোগের নিরাপত্তা, জরুরি সরবরাহ এবং সৈন্য চলাচল নিশ্চিত করা সম্ভব হবে।”

ভারতের জন্য এই করিডোর দীর্ঘদিন ধরে একটি দুর্বল জায়গা হিসেবে বিবেচিত। যদি এখানে যোগাযোগে বিঘ্ন ঘটে, তবে উত্তর-পূর্বাঞ্চল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট