ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. সর্বশেষ

ভাওয়াল জাতীয় উদ্যানে বনভূমি পুনরুদ্ধার: ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক
Ibrahim Khalil
২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ণ

Link Copied!

৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৩ কোটি টাকার বনভূমি উদ্ধার করেছে বন অধিদপ্তর। এটা ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিট এলাকায় গত সোমবার বনভূমি পুনরুদ্ধারে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এবং ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও বন বিভাগের সমন্বিত অভিযানে বাহাদুরপুর মৌজার সিএস দাগ নং ২৫৪, ২৬৭ ও ৩০৩-এর প্রায় ১ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

অভিযানে মোট ৪৮ জন জবরদখলকারীর দখলে থাকা ৬১টি স্থাপনা উচ্ছেদ করা হয়, যার মধ্যে দোকানপাট ও ভবনও ছিল। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বনভূমি সংরক্ষণ ও প্রকৃতি রক্ষায় এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers