ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ব্রাহ্মণবাড়িয়ার মাটিবাহী ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ জুলাই ২০২৪, ১১:৫০ সকাল

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় ইমরুল হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে কসবা-সৈয়দাবাদ সড়কের পৌর শহরের কদমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ইমরুল শহরের আড়াইবাড়ী গ্রামের বাসিন্দা ইমতিয়াজ হোসেনের ছেলে এবং আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার পৌর শহরের কদমতলী মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ইমরুল। এসময় সৈয়দাবাদের দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা মাটিবাহী ট্রাক্টরচাপায় ইমরুলের মৃত্যু হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘শিশু ইমরুলের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। এছাড়া আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।’

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার