
রাজধানী ঢাকায় ভোররাত থেকে সকালের বৃষ্টিতে বাতাসের মানে লক্ষণীয় উন্নতি হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে যানজট ও কর্মব্যস্ত মানুষের ভিড় থাকলেও ঢাকার বাতাস আজ (রবিবার, ১৭ আগস্ট) ‘ভালো’ হিসেবে রেকর্ড হয়েছে।
সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বায়ুদূষণ সূচক (একিউআই) ছিল ৫০। বায়ুমান সূচক অনুযায়ী এই স্কোর ‘ভালো’ হিসেবে শ্রেণিবদ্ধ। একই সময়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ৭৪তম স্থানে নেমে এসেছে ঢাকা। অথচ শনিবার সকালে ঢাকার একিউআই স্কোর ছিল ১২২, যা তাকে বিশ্বের অষ্টম দূষিত শহরে পরিণত করেছিল।
এদিকে, আজও দূষিত শহরের তালিকার শীর্ষ পাঁচে রয়েছে পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি। তবে গতকালের তুলনায় তাদের দূষণ সূচক কমেছে। রবিবার সকালে দিল্লির একিউআই ছিল ১০২ (তালিকার চতুর্থ) এবং লাহোরের ৯৮ (তালিকার পঞ্চম)। গতকাল এ সময় লাহোরের সূচক ছিল ১৫৯ এবং দিল্লির ১৫২।
তালিকার শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার একিউআই ১৫৮। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা (১২৪) ও মেদান (১০৯)।
বায়ুমান সূচক অনুযায়ী—
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় পাঁচ ধরনের দূষণের ওপর ভিত্তি করে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনো-অক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) ও ওজোন (O₃)।