ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. সর্বশেষ

বৃষ্টির প্রভাবে কমেছে ঢাকার বায়ুদূষণ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ

Link Copied!

টানা বৃষ্টির প্রভাবে রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। শনিবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম এবং শহরটির বায়ুমানের স্কোর ৯২, যা ‘মাঝারি’ মানের হিসেবে বিবেচিত।

একদিন আগে শুক্রবার একই সময়ে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১১৭, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল। বৃষ্টির কারণে দূষণের মাত্রা কমে পরিস্থিতির উন্নতি হয়েছে।

আইকিউএয়ারের তালিকায় ১৬৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে কঙ্গোর কিনসাসা এবং ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা। দুটি শহরের বাতাসই ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়েছে।

এদিকে ১২৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চিলির শান্তিয়াগো। একই ধরনের বায়ুমান নিয়ে তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ইসরায়েলের জেরুজালেম, দক্ষিণ কোরিয়ার ইনচেওন ও সিউল এবং যুক্তরাষ্ট্রের ডেনভার।

অন্যদিকে, সাধারণত দূষিত শহরের তালিকার শীর্ষে থাকা ভারতের কলকাতা, দিল্লি ও মুম্বাই এবং পাকিস্তানের করাচি ও লাহোরে শনিবার বায়ুমানের অবস্থা তুলনামূলকভাবে ভালো ছিল।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এর চেয়ে বেশি স্কোর জনস্বাস্থ্যের জন্য আরও গুরুতর ঝুঁকির ইঙ্গিত দেয়।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশে পাঁচ দিনব্যাপী ঝড়-বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা

কক্সবাজারকে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বৃষ্টির প্রভাবে কমেছে ঢাকার বায়ুদূষণ

টানা চার দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

টানা চার দফা কমার পর আবারও বাড়ল রুপার দাম

Stronger Birth Registration Law Crucial to Combat Child Labour

শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন

হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ বাংলাদেশি হাজি

Heatwaves Push Insects to Brink of Extinction, Threatening Global Food Chains

সুপার এল নিনো’র করাল গ্রাসে পৃথিবী, ভয়াবহ দুর্যোগের হাতছানি

পাউচ ও হিটেড টোব্যাকো বৈধকরণ এবং তামাকজাত দ্রব্যের সামান্য মূল্য বৃদ্ধি জনস্বাস্থ্যেকে ক্ষতিগ্রস্ত করবে

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত