ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

বুড়িমারী স্থলবন্দরের শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ সেপ্টেম্বর ২০২৩, ৪:৩৩ বিকাল

Link Copied!

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের সাথে বৈঠকে আলোচনার প্রেক্ষিতে বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকরা চারদিন পর তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। আজ বুধবার লালমনিরহাটের পাটগ্রামস্থ বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মোঃ মোতাহার হোসেন, সংসদ সদস্য এডভোকেট সফুরা বেগম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ট্রাফিক জাহাঙ্গীর কবীর, জেলা প্রশাসক মাহমুদুল্লাহ পুলিশ সুপার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের ঠকাবেন না। এনালাইসিস করলে দেখা যাবে শ্রমিকদের দাবি যৌক্তিক। শ্রমিকদের স্বার্থ ক্ষুন্ন করা যাবে না‌। ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা আনতে হবে। সিন্ডিকেট করা যাবে না। করলে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বুড়িমারী স্থলবন্দরের অপর পাশে ভারতের চ্যাংড়াবান্ধা বন্দর রয়েছে।

২০১০ সালে বুড়িমারী স্থলবন্দরে অপারেশনাল কার্যক্রম শুরু হয়। ভারত, নেপাল, ভুটানের সাথে আমদানি রপ্তানির জন্য এ বন্দরটি গুরুত্বপূর্ণ। রাজধানী থেকে সড়কপথে বুড়িমাড়ী স্থলবন্দরের দূরত্ব ৪৫৭ কিলোমিটার।সড়ক ও রেলপথে রাজধানীসহ দেশের অন্যান্য স্থানের সাথে বুড়িমাড়ী স্থলবন্দরের ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এখানে ইমিগ্রেশনের ব্যবস্থা রয়েছে। প্রচুর সংখ্যক যাত্রী এ বন্দর দিয়ে যাতায়াত করে থাকে। ১১.৫১ একর জমির উপর প্রতিষ্ঠিত বুড়িমাড়ী স্থলবন্দরের পণ্য ধারণা ক্ষমতা ২০০০ মেট্রিক টন।

বাংলাদেশ স্থলবন্দরের আওতায় ২৪ টি বন্দর রয়েছে। এর মধ্যে দশটি নিজস্ব ব্যবস্থাপনায় এবং পাঁচটি বিওটি পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। নয়টি বন্দরের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প