ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বুড়িগঙ্গায় বর্জ্য নিষ্কাশন: শিল্প এলাকায় যৌথ অভিযান

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ মে ২০২৫, ১০:৫৫ সকাল

Link Copied!

রাজধানীর শ্যামনগর কদমতলীর শিল্প এলাকায় পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার ঢাকা গবেষণাগার এবং ঢাকা মহানগর কার্যালয়ের টিম যৌথ অভিযান চালিয়েছে। বুধবার (৭ মে) অভিযানের শুরুতেই বুড়িগঙ্গা নদীতে পাইপের মাধ্যমে দূষিত পানি সরাসরি নিষ্কাশনের দৃশ্য পাওয়া যায়। ঘটনাস্থল থেকে নিষ্কাশিত পানির নমুনা সংগ্রহ করা হয়।

পরবর্তীতে দুটি ডাইং কারখানা পরিদর্শনে দেখা যায়, তাদের ইটিপি বন্ধ এবং ময়লা পানি সরাসরি ড্রেনে নিষ্কাশন হচ্ছে। তাৎক্ষণিকভাবে ওই পানির নমুনাও সংগ্রহ করা হয়। অভিযানের সময় বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কারখানাগুলো ইটিপি চালু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ এলাকায় প্রায় ৪৯টি ডাইং ও ওয়াশিং কারখানা রয়েছে, যেগুলোর বর্জ্য নিষ্কাশনের বিষয়টি নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনা প্রয়োজন। এজন্য রোস্টারভিত্তিক দায়িত্ব দিয়ে মহানগর কার্যালয়ের তত্ত্বাবধানে মনিটরিং চালুর সুপারিশ করা হয়।

পরিদর্শনে অধিদফতরের পরিচালক বলেন, মালিক সমিতি, ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে সভা আয়োজনের মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। নমুনার ল্যাব পরীক্ষার ভিত্তিতে এনফোর্সমেন্ট শুনানি শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা