ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

বিশ্ব পরিবেশ দিবসে থাকছে যেসব কর্মসূচি

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জুন ২০২৪, ১২:৪২ বিকাল

Link Copied!

আজ বিশ্ব পরিবেশ দিবস। প্রতিবছর ৫ জুন বিশ্বের প্রতিটি দেশে পালিত হয় দিবসটি। দিবসটির মূল লক্ষ্য পরিবেশ দূষণের কারণ ও দূষণ থেকে বাঁচার উপায় খুঁজে বের করা। এ ছাড়া মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করে তোলাও এ দিবসের অন্যতম একটি লক্ষ্য।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানান কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে। সরকারি ও বেসরকারি সংগঠনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন, বুধবার (৫ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলার উদ্বোধন করবেন।

দেশের সকল জেলা ও উপজেলায় এবং ঢাকা মহানগরীর ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হবে। দিবসটি ঘিরে শিশু চিত্রাঙ্কন, শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক ও স্লোগান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও বৃক্ষ মেলার আয়োজন করা হবে।

এছাড়া এবছর বর্ষা মৌসুমে সারাদেশে ৮ কোটি ৩৩ লাখ ২৭ হাজার গাছের চারা রোপণ করা হবে বলে জানান সাবের হোসেন চৌধুরী।

তিনি আরও জানান, পরিবেশ দিবস উপলক্ষে শেরেবাংলা নগরের পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত এবং বৃক্ষমেলা চলবে ৫ থেকে ১৩ জুলাই পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।

Facebook Comments Box

আরও পড়ুন

Toffee expands content library with 1,000+ new titles

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

International Tourism Fair in Dhaka to Promote AI in Tourism

পর্যটন খাতে এআইয়ের ব্যবহার বাড়াতে ঢাকায় আন্তর্জাতিক মেলা

পাখি ও ঔষধী গাছ বাঁচাই, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করি

বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের রেকর্ড বৃদ্ধি, প্রভাব থাকবে শতাব্দীজুড়ে

Xiaomi Launches Handheld Garment Steamer & New Personal Care Devices

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

মেলানোমার ঝুঁকি ৪২ শতাংশ কমাবে মডার্নার এমআরএনএ ভ্যাকসিন

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

বিমানঘাঁটিতে চীনের গাড়ি নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে মিসর, পার্লামেন্টে অনুমোদন