ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ জুন ২০২৬, ১১:০৫ সকাল

Link Copied!

বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আবারও শীর্ষ দশে উঠে এসেছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (২৩ জুন) সকালে বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ১১০, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান নবম। বিশেষজ্ঞরা বলছেন, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং শিল্পকারখানার নির্গমন রাজধানীর বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে কাজ করছে।

তাদের মতে, মাঝে মধ্যে বায়ুমানের সাময়িক উন্নতি দেখা গেলেও দূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগের অভাবে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে না।

এদিকে একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার এএকিউআই স্কোর ১৯৬। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৫৭ এবং তৃতীয় অবস্থানে থাকা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসার স্কোর ১৫৬। এছাড়া ভারতের কলকাতা ১৫২ স্কোর নিয়ে চতুর্থ এবং উগান্ডার রাজধানী কাম্পালা ১৩৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

বিশেষজ্ঞরা শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের দূষিত পরিবেশে অপ্রয়োজনীয় বাইরে চলাফেরা সীমিত রাখার পরামর্শ দিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রবাসীদের জন্য নতুন ব্যাংক হিসাব সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

আরও বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ডুবে ৪০ জনের মৃত্যু

নরসিংদীতে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরিতে কমলো কত?

তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষে বিপন্ন জনপদ

Phoenix Summit 2026 Set to Kicks Off with Intensive Cyber Security Workshops

ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

PROGGA Calls for Investing Increased Health Budget for NCD Control

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার

realme Celebrates World Cup Campaign offering Exclusive Rewards