ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ এপ্রিল ২০২৬, ১১:১৫ সকাল

Link Copied!

কয়েকদিন ধরে বিশ্বের বিভিন্ন শহরের বাতাসে দূষণের মাত্রা তুলনামূলক কিছুটা কম থাকলেও আবারও বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir-এর তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। শহরটির বায়ুমান সূচক (AQI) ১৮৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। গতকাল একই তালিকায় ঢাকা ছিল দ্বিতীয় অবস্থানে, তখন স্কোর ছিল ১৮৭।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, যার স্কোর ১৮৫। তৃতীয় অবস্থানে থাইল্যান্ডের চিয়াং মাই (১৭৮) এবং চতুর্থ অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৯)। এসব শহরের বায়ুমানও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

ভারতের কলকাতা ১৫৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে, আর রাজধানী দিল্লির স্কোর ১৪৪, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। একইভাবে মিশরের কায়রো ১৫৬ স্কোর নিয়ে তালিকার মধ্যে রয়েছে।

চীনের হুয়াংজু ও শাংহাইয়ের স্কোর ১৪৩ এবং উহানের স্কোর ১১০, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত। অন্যদিকে পাকিস্তানের করাচি ও লাহোর তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে, যেখানে স্কোর ৮৬।

বিশেষজ্ঞদের মতে, ১৫১ থেকে ২০০ একিউআই স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়, যেখানে শিশু, প্রবীণ ও অসুস্থদের বাইরে বের হওয়া সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। ২০১-এর ওপরে গেলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর ওপরে হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

বিশ্লেষকরা বলছেন, সাময়িক ওঠানামা থাকলেও ঢাকায় দীর্ঘমেয়াদে বায়ুদূষণ একটি গুরুতর জনস্বাস্থ্য উদ্বেগ হিসেবে রয়ে গেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা