ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বিয়ের ১৪ দিনের মাথায় বজ্রপাতে প্রাণ হারালেন যুবক

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ মে ২০২৫, ৫:৪০ বিকাল

Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিয়ের ১৪ দিন পর বজ্রপাতে রুম্মান মিয়া লিমন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৯টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর এলাকার কৃষি মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুম্মান মিয়া লিমন তাজনগর (পশ্চিমপাড়া) গ্রামের হবিবর রহমান ও মমতা বেগম দম্পতির ছেলে। তিনি ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার সাহিত্য বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ১৪ দিন আগে রুম্মান মিয়া লিমন বিয়ে করেন। সেই নববধূ রেখে মঙ্গলবার সকালের দিকে তার বাবা-মায়ের সঙ্গে জমিতে বটবটি ফসল সংগ্রহ করতে যায়। এরই মধ্যে মেঘাচ্ছন্ন আকাশে বৃষ্টি শুরু হলে মাঠের একটি সেচ মেশিন ঘরে আশ্রয় নেয়। সেখানে বজ্রপাতে রুম্মান মিয়া লিমনের মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য মোকলেছুর রহমান। তিনি বলেন, নতুন বধূ রেখে রুম্মান মিয়া লিমনের মৃত্যু খুবই হৃদয় বিদারক।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা