ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

‘বিপজ্জনক’ দিল্লির বাতাস, ফ্লাইট স্থগিত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ নভেম্বর ২০২৪, ১:৫৭ বিকাল

Link Copied!

ভারতের রাজধানী দিল্লির বাতাসের মানের আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকেই ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যেতে শুরু করে দিল্লি ও পার্শ্ববর্তী নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদ। যার ফলে দৃশ্যমানতা কম থাকায় আজও স্থগিত করা হয়েছে ফ্লাইট চলাচল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (সিপিসিবি) তথ্যানুসারে, বৃহস্পতিবার সকাল ৬টায় দিল্লির বাতাসের গুনগত মান ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (একিউআই) এক লাফে ৬২ পয়েন্ট বেড়ে ৪৩২ হয়েছে। যার অর্থ, এই মুহূর্তে দিল্লির বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় পাঞ্জাবের অমৃতসার ও পাঠানকোট বিমানবন্দর কর্তৃপক্ষ শূন্য দৃশ্যমানতার কথা জানিয়েছে। সকাল ৭টায় দৃশ্যমানতা শূন্যে নেমে আসে উত্তরপ্রদেশের গোরখপুর বিমানবন্দরেও। এর ফলে স্থগিত করা হয় ফ্লাইট চলাচল।

মূলত একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়। যা জনসাধারণের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

উল্লেখ্য, বুধবার (১৩ নভেম্বর) সকালে দিল্লির বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ছিল ৩৭০, যা ‘খুব খারাপ’ পর্যায়ে পড়ে। আর মঙ্গলবার একিউআই ছিল ৩৬১। সেই তুলনায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাতাসের গুণগত মানের আরও অবনতি হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা