ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বায়ুদূষণ: শীর্ষ পাঁচ শহরের দুটিই ইন্দোনেশিয়ার, ধারেকাছেও নেই ঢাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জুন ২০২৫, ১১:১২ সকাল

Link Copied!

বর্ষা মৌসুম শুরু হতেই ঢাকার বাতাসে লক্ষণীয় উন্নতি হয়েছে। বায়ুদূষণে বিশ্বের শীর্ষ শহরগুলো থেকে অনেক দূরে থেকে তালিকার বেশি নিচে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী। গত কয়েকদিন ধরেই ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর শ্রেণি থেকে ভালো অবস্থায় রয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ৯টায় ১৮৩ একিউআই সূচক নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষস্থান অধিকার করে ছিল কঙ্গোর কিনশাসা। এরপরই ছিল ইন্দোনেশিয়ার দুই শহর—জাকার্তা ও মেদান। শহরদুটির একিউআই স্কোর যথাক্রমে ১৭৭ ও ১৬৬।

শীর্ষ পাঁচের অপর দুই শহর হচ্ছে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর। দিল্লির স্কোর মেদানের মতোই ১৬৬ এবং লাহোরের ১৬০।

শীর্ষ এই পাঁচ শহরের বাতাসই এদিন ‘অস্বাস্থ্যকর’। একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। তালিকার পরের বেশ কয়েকটি শহরের মান ছিল একটু ভালো, অর্থাৎ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।

কণা দূষণের এই সূচক ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করে।

গত কয়েকদিনের মতো আজও ঢাকার একিউআই স্কোর ছিল ‘মাঝারি’ পর্যায়ে। এই সময়ে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৬৮। একিউআই সূচক ৫১ থেকে ১০০-এর মধ্যে হলে সেটি ‘মাঝারি’ বলে গণ্য করা হয়। আর ৫০ বা তার কম হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়।

এই সময় দূষিত বায়ুর শহরের তালিকায় ৩১তম স্থানে অবস্থান করছিল ঢাকা। দুদিন আগে যা ছিল ২১ এবং গতকাল ছিল ২৬। অর্থাৎ গত তিন দিন ধরে একটু একটু করে উন্নতি হয়ে চলেছে ঢাকার বায়ুমান।

বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ।

 

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা