ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, চতুর্থ স্থানে ঢাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ নভেম্বর ২০২৫, ১১:২৪ সকাল

Link Copied!

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। আর চতুর্থ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। দুই শহরেই বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টায় বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের সূচকে পাওয়া তথ্যে দেখা যায়—দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৪৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বর্গে পড়ে। দ্বিতীয় স্থানে থাকা উজবেকিস্তানের তাসখন্দের স্কোর ২৩২ এবং তৃতীয় স্থানে থাকা কলকাতার স্কোর ২২৩—উভয়টিই অত্যন্ত অস্বাস্থ্যকর মাত্রার দূষণ নির্দেশ করে।

চতুর্থ স্থানে থাকা ঢাকার বায়ুদূষণ স্কোর ২১৩, যা একইভাবে ‘খুবই অস্বাস্থ্যকর’ স্তরে রয়েছে। এ ধরনের বাতাসে নিত্যদিনের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসও স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ০–৫০ হলে বায়ুর মান ভালো থাকে; ৫১–১০০ মাঝারি বা সহনীয়। স্কোর ১০১–১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ হলে সাধারণ জনগণের জন্যই অস্বাস্থ্যকর ধরা হয়। ২০১–৩০০ স্কোর মানে বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, আর ৩০১–এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ।

আজকের তালিকা অনুযায়ী, দক্ষিণ এশিয়া আবারও বায়ুদূষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হিসেবে সামনে এসেছে। পরিবেশবিদরা বলছেন, এ পরিস্থিতি দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য, জলবায়ু ও বাস্তুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা