ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বন ও পরিবেশ রক্ষায় গবেষণা কার্যক্রম বৃদ্ধি করবে সরকার : পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৫ বিকাল

Link Copied!

বন ও পরিবেশ সংরক্ষণে গবেষণা ও উন্নত প্রযুক্তির উন্নত ব্যবহারের গুরুত্ব দিয়েছে সরকার বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ রক্ষায় বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তির সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। বনজসম্পদ রক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় আধুনিক গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টেকসই বন ব্যবস্থাপনার জন্য গবেষণার ক্ষেত্র আরও বিস্তৃত করতে হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি প্রাকৃতিক বনে সামাজিক বনায়নের প্রভাব বিষয়ে গবেষণা করার নির্দেশ দেন। তিনি বন্যপ্রাণীসহ জীববৈচিত্র্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি বাঁশ, বেত, ভেষজ উদ্ভিদসহ অকাষ্ঠল বনজ সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনা, ম্যানগ্রোভ বনাঞ্চলের উৎপাদন বৃদ্ধি এবং উপকূলীয় ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে গবেষণা চালিয়ে যেতে হবে।

সভায় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক একেএম শওকত আলম মজুমদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, বাংলাদেশ ফরেস্ট একাডেমির পরিচালক মো. আমিনুল ইসলামসহ বিএফআরআই-এর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা বাংলাদেশ রাবার বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দেশের রাবার শিল্পের টেকসই উন্নয়নে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা