ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বন্যায় বিমানের টিকিটের মূল্যহ্রাস ও চার্জ ছাড়াই রি–ইস্যুর সুযোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ অগাস্ট ২০২৪, ৭:৫২ বিকাল

Link Copied!

দেশের চলমান ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট এবং ফিরতি ফ্লাইটে ইকোনমি ক্লাসের একমুখি ভাড়া সর্বোচ্চ ৫৪০০ টাকা নির্ধারণ করেছে। বিজনেস ক্লাসের পূর্ব নির্ধারিত সর্বনিম্ন ভাড়া যাত্রী সাধারনের সুবিধার জন্য উন্মুক্ত রাখা হবে।

আজ (২৪ আগস্ট) শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বন্যাদুর্গত এলাকার যাত্রীদের বর্তমান অবস্থায় ভ্রমণ করতে ব্যর্থ হলে পরবর্তীতে কোনো রকম চার্জ ছাড়া সিট ফাকা থাকা সাপেক্ষে ভ্রমণ করতে পারবেন। সেক্ষেত্রে যাত্রীদের যাত্রা বিলম্ব, টিকিটের তারিখ পরিবর্তন বা রি–ইস্যু করতে সংশ্লিষ্ট টিকিট ইস্যুয়িং এজেন্সি, বিমানের নিকটস্থ সেলস সেন্টার বা কল সেন্টারে ১৩৬৩৬ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।

বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত যাত্রীদের কোনরকম চার্জ ছাড়া এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Facebook Comments Box

আরও পড়ুন

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!