ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বন্যাদুর্গত ২ হাজার ৯১৪ জনকে উদ্ধার করেছে বিজিবি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ অগাস্ট ২০২৪, ২:১০ বিকাল

Link Copied!

দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার, ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ পর্যন্ত ২ হাজার ৯১৪ জনকে উদ্ধার, ৪০ হাজার ৭১৬টি পরিবারকে ত্রাণ এবং ৬ হাজার ৯৭৮ জনকে চিকিৎসাসেবা দিয়েছে বিজিবি। এছাড়া গতকাল বুধবার ৬ হাজার ৫২০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বিজিবি। পাশাপাশি ১ হাজার ৮১২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে।

আজ (২৯ আগস্ট) বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে গতকাল বুধবার ৬ হাজার ৫২০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বিজিবি। পাশাপাশি ১ হাজার ৮১২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে।

বন্যাদুর্গত ফেনী সদরে ১৫০টি, ফুলগাজীতে ১ হাজার ৭৭৭টি, পরশুরামে ১ হাজার ১৭৫টি, ছাগলনাইয়ায় ৮১৫টি, সোনাগাজীতে ৫০০টি ও দাগনভূঁঞায় ৮৮০টি পরিবারসহ ফেনী জেলায় মোট ৫ হাজার ২৯৭টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

অন্যদিকে, কুমিল্লার আদর্শনগরে ৬৫০টি এবং বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় ৫২০টিসহ কুমিল্লা জেলার ১ হাজার ১৭০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বিজিবি।

এছাড়াও রাঙ্গামাটির বরকলে বন্যাদুর্গত ৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

পাশাপাশি বিজিবির মেডিকেল ক্যাম্পেইনে বন্যাদুর্গত কুমিল্লার বুড়িচংয়ের দুর্গম বাকশীমুল হাই স্কুল এলাকার ৫০০ জন; ফেনীর জিনারহাট পশ্চিম মধুগ্রাম এলাকার ৪৮৭ জন এবং নোয়াখালীর সেনবাগের চাঁদপুর আদর্শ বিদ্যালয় এলাকার ৮২৫ জনসহ মোট ১ হাজার ৮১২ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা