ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিযান: মিরপুর থেকে উদ্ধার ৬৩ প্রাণী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুলাই ২০২৫, ৬:৫৩ বিকাল

Link Copied!

রাজধানীর মিরপুর-১ এলাকায় পাখির হাটে পরিচালিত এক বিশেষ অভিযানে ৬১টি পাখি ও ২টি কচ্ছপ উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালানো এ অভিযানে উদ্ধার হওয়া সব প্রাণীকে পরে মিরপুর বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়।

উদ্ধারকৃত পাখিগুলোর মধ্যে ছিল ৪১টি টিয়া, ৩টি হরিয়াল ও ঘুঘু, ১০টি মুনিয়া এবং ৫টি শালিক। পাশাপাশি পাওয়া গেছে দুটি কচ্ছপ, যেগুলোর প্রজাতি তাৎক্ষণিকভাবে নিশ্চিত না হলেও এগুলোও বিপন্ন প্রজাতির বলে ধারণা করা হচ্ছে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানায়, পাখি এবং অন্যান্য বন্যপ্রাণী বিক্রি ও খাঁচাবন্দি রাখা বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। জনসচেতনতা বাড়ানো এবং অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী জানান, প্রকৃতিতে বন্যপ্রাণীর স্বাধীন বিচরণই তাদের প্রাকৃতিক অধিকার। শহরের পাখির হাটগুলোতে যেভাবে অসংখ্য বন্য প্রাণী খাঁচায় বন্দি হয়ে বিক্রি হচ্ছে, তা শুধু বেআইনি নয়—নিষ্ঠুরও বটে। তিনি জানান, উদ্ধারকৃত প্রাণীগুলো প্রাথমিক পর্যবেক্ষণ শেষে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

বন অধিদপ্তর সকল নাগরিককে অনুরোধ জানিয়েছে, কেউ যেন খাঁচায় পাখি বা অন্য কোনো বন্যপ্রাণী না পোষে এবং কোথাও এ ধরনের অবৈধ কর্মকাণ্ড চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে সহযোগিতা করে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা জানিয়েছেন, এমন অভিযান চলমান থাকবে এবং আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা