ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১ অগাস্ট ২০২৪, ৪:২১ বিকাল

Link Copied!

ঢাকা থেকে মাওয়াগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে থেমে থাকা অজ্ঞাত এক গাড়ির পেছনে ধাক্কা দিলে সড়কে উল্টে যায় পিকআপ ভ্যানটি। পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে শ্রীনগর ফায়ার সার্ভিসের লোকজন এসে পিকাপ ভ্যানের ভেতরে আটকে পড়া পিকআপ চালক পলাশ চন্দ্র দাস এবং তার সহকারী ও চাচাতো ভাই জয় চন্দ্র দাসকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করে।

বৃহস্পতিবার (১ আগস্ট) ভোরে মহাসড়কের দোগাছি ফুটওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: পিকআপ চালক পলাশ চন্দ্র দাস (২৪) ও তার চাচাতো ভাই ও সহকারী জয় চন্দ্র দাস (২৫)। তাদের দুজনের বাড়ি নরসিংদীর শিবপুরে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গভীর রাতে ঢাকা থেকে মাওয়াগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে থেমে থাকা অজ্ঞাত এক গাড়ির পেছনে ধাক্কা দিলে সড়কে উল্টে যায় পিকআপ ভ্যানটি। পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে শ্রীনগর ফায়ার সার্ভিসের লোকজন এসে পিকাপ ভ্যানের ভেতরে আটকে পড়া পিকআপ চালক পলাশ চন্দ্র দাস এবং তার সহকারী ও চাচাতো ভাই জয় চন্দ্র দাসকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে ঘটনাস্থল থেকে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি সরিয়ে নিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

মুন্সীগঞ্জের হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, পিকআপ ভ্যানটির বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় নিহত দুজনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার