
ফেনী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ৮টি নার্সারিতে অভিযান চালিয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ। এসময় ৮টি নার্সারিতে অভিযান চালিয়ে ৩৪ হাজার ৭৩০টি ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসকরণ করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরের দিকে ফেনী সদর উপজেলার কাজিরবাগে বিসমিল্লাহ নার্সারিতে গাছের চারা কর্তনের মাধ্যমে ধ্বংস করে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কাজী মনসুর আহমেদ, কাজিরবাগ ব্লকের উপসহকারী কৃষি অফিসার মো. নাসির উদ্দিন ও শিপন চৌধুরি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ নানাভাবে জীব বৈচিত্র্যকে জন্য হুমকির সৃষ্টি করে থাকে। তাই এ গাছের চারা কোন নার্সারি মালিক যাতে উৎপাদন ও বিক্রি করতে না পারে সেজন্য এসব গাছের চারা ধ্বংস করা হচ্ছে। ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের ৩টি, পাঁচগাছিয়া ইউনিয়নের ৩টি, মোটবী ইউনিয়নের ১টি এবং ফাজিলপুর ইউনিয়নে ১টি নার্সারিতে এ গাছগুলোর চারা উৎপাদন হয়ে থাকে। এসব নার্সারিতে অভিযান চালিয়ে ৩৪ হাজার ৭৩০টি গাছের চারা ধ্বংস করে প্রতিটি গাছের চারার জন্য নার্সারি কর্তৃপক্ষকে ৪ টাকা হারে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে। এছাড়াও আগামীতে ক্ষতিকারক এসব গাছের চারা উৎপাদন ও বিক্রি না করার জন্য নার্সারি মালিক ও জনসাধারণকে সচেতন ও সতর্ক করা হচ্ছে।