ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

ফেনীতে ১ ঘণ্টায় ১২৬ মিমি বৃষ্টি, শহরজুড়ে জলাবদ্ধতা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ এপ্রিল ২০২৬, ৪:২৭ বিকাল

Link Copied!

ফেনীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র এক ঘণ্টাতেই ১২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ।

সরেজমিনে দেখা গেছে, টানা বর্ষণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ডাক্তারপাড়া, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকা, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলা এলাকায় নিচু সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। এতে জনভোগান্তি বেড়েছে।

ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন জানান, প্রবল বৃষ্টির কারণে ড্রেন ও খাল দিয়ে পানি নামার গতি ধীর হয়ে পড়েছে। ফলে শহরের বিভিন্ন সড়কে জলজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় পৌরসভার ১২টি টিম ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মাত্র এক ঘণ্টায়, যা মৌসুমের সর্বোচ্চ।

তিনি আরও জানান, আগামী ২ থেকে ৩ দিন জেলাজুড়ে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা