ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফেনীতে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জুলাই ২০২৪, ১১:৩৫ সকাল

Link Copied!

এইচএসসি পরীক্ষার্থী সামির বারাহীপুরে শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে বাড়ি ফিরতে চিওড়াগামী একটি বাসে ওঠে। পথিমধ্যে বাসটি ফতেহপুর এলাকায় মহাসড়কে ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এসময় গাড়ীর নিচে চাপা পড়ে সামির। স্থানীয়রা সামিরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিরকে মৃত ঘোষণা করেন। গতকাল (১৪ জুলাই) রোববার বিকাল সাড়ে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী রবিউল হাসান সামির (২০) জেলার সদর উপজেলার শর্শদি ইউনিয়নের চোসনা এলাকার পেশকার বাড়ির সেলিম হোসেনের ছোট সন্তান। সে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থী সামির বারাহীপুরে শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে বাড়ি ফিরতে চিওড়াগামী একটি বাসে ওঠে। পথিমধ্যে বাসটি ফতেহপুর এলাকায় মহাসড়কে ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এসময় গাড়ীর নিচে চাপা পড়ে সামির। স্থানীয়রা সামিরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিরকে মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহত শিক্ষার্থীর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার