
ফেনী জেলার পরিবেশগত মৌলিক সমস্যাসমূহ এবং সকল সমস্যা হতে উত্তরণে করণীয় শীর্ষক অংশজন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে পরিবেশ অধিদফতর।
জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, ফেনী সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন মিলন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন- পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সংযুক্ত দাশ মুক্তা।
এতে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক রোমেল শর্মা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসান, ফেনী পৌরসভার মেডিকেল অফিসার ডা: কে পি সহা সাংবাদিক আবু তাহের, নুর উল্লাহ কায়সার, ইলিয়াছ সুমন প্রমুখ।
সভায় পরিবেশ রক্ষায় পলিথিন উৎপাদন ব্যবহার, বিক্রি, বন্ধ করার প্রতি গুরুত্বারোপ করা হয়। এছাড়াও পরিবেশ রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।