ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

ফিলিপাইনে আবারও ভূমিকম্প, সামারে ৬ মাত্রার কম্পন

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ মে ২০২৬, ৩:৪২ বিকাল

Link Copied!

ফিলিপাইনের সামার দ্বীপে রিখটার স্কেলে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ৯ মিনিটে দ্বীপটি কেঁপে ওঠে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, সামার প্রদেশের উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ৭৩ দশমিক ৩ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।

একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, ভূমিকম্পটি ছিল ‘আকস্মিক ও শক্তিশালী’। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, “থানার ছাদের সঙ্গে যুক্ত একটি বিম ভেঙে পড়েছে এবং কিছু আসবাবপত্র নড়ে উঠতে দেখা গেছে।” ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশক থেকে নিরাপদ থাকতে পুলিশ সদস্যরা থানার বাইরে অবস্থান নিয়েছেন বলেও জানান তিনি।

ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত ফিলিপাইনে প্রায় প্রতিদিনই ছোট-বড় কম্পন অনুভূত হয়। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ায় এখানে ভূমিকম্পের ঝুঁকি বেশি।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে একই অঞ্চলে ৭.৪ ও ৬.৭ মাত্রার দুটি ভূমিকম্পে অন্তত আটজনের মৃত্যু হয়েছিল। এর কয়েকদিন আগে ৬.৯ মাত্রার আরেকটি ভূমিকম্পে প্রাণ হারান ৭৬ জন। চেবু প্রদেশে সংঘটিত ওই ভূমিকম্পে প্রায় ৭২ হাজার বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা