ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে ট্রাফিক ওয়ারী বিভাগের অভিযান, ২৯১টি বাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ জুলাই ২০২৪, ১১:৪০ সকাল

Link Copied!

যানজটকে সহনীয় মাত্রায় রেখে ঢাকা মহানগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ।

ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম জানান, গত এক সপ্তাহে ট্রাফিক ওয়ারী বিভাগ মামলা, রেকার এবং আটকসহ মোট ২৯১টি বাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে ৩১টি বাস ডাম্পিং গ্রাউন্ডে আটক আছে।

মোহাম্মদ আশরাফ ইমাম জানান, ওয়ারী বিভাগের মধ্য দিয়ে প্রায় ২৫০টি ব্যানারের বাস যাতায়াত করে। অনেক বাসের ফিটনেস ও রোড পারমিট নেই। আবার এক রুটের বাস অন্য রুটে যাতায়াত করে। এই অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, সায়দাবাদ, যাত্রাবাড়ী ও ধোলাইপাড়’র সকল বাস কাউন্টার ম্যানেজারদেরকে ফিটনেস আছে এরকম সকল বাসের তালিকা দেওয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে। ফিটনেসবিহীন বাসগুলোর বিরুদ্ধে স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিসি ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম’র নেতৃত্বে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ওয়ারী) সুলতানা ইশরাত জাহানের টিম এই অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার