ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফরিদপুরে হাসপাতাল পরিচালকের অপসারণ দাবিতে সড়ক অবরোধ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জুলাই ২০২৪, ৩:৪৮ বিকাল

Link Copied!

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতি বন্ধ ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এ সময় হাসপাতালের পরিচালকের অপসারণ দাবি করেন জেলার কর্মরত সাংবাদিকরা।

রোববার (১৪ জুলাই) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সড়ক অবরোধ করেন সাংবাদিকরা। আধাঘণ্টা পর কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের পরিচালক ডা. হুমায়ুন কবিরের অশোভন আচরণের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া তার অপসারণ দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরবার স্মারকলিপি দেয়া হয়েছে। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত স্বাস্থ্য দফতরের ইতিবাচক সংবাদ বর্জন অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘এর আগে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু পরিচালককে অপসারণ করা হয়নি। এ কারণে আমরা রাস্তায় নেমেছি। পরিচালককে অপসারণ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

মানববন্ধনে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, সিনিয়র সাংবাদিক মফিজ ইমাম মিলন, মো. সেলিম হোসেন, মাহফুজুল আলম, নাজিম বাকাউল, আনোয়ার জাহিদ, সিরাজুল ইসলাম ও মনিরুজ্জামান মনির বক্তব্য দেন।

এর আগে ৭ জুলাই পরিচালকের অপসারণ দাবিতে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার